কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে

· Prothom Alo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সময় একদিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বঘোষিত ২৪ ও ২৫ ফেব্রুয়ারির পাশাপাশি ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে নির্বাচিত প্রার্থীরা সংশ্লিষ্ট বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

Visit chinesewhispers.club for more information.

ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

বাংলাদেশিদের জন্য ভারতের ৫০০ বৃত্তি, টোয়েফল-আইইএলটিএস বাধ্যতামূলক নয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে আগেই। এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল শুরু হবে। ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ‘আজ (২২ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২টা থেকে ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে লিংকে প্রবেশ করে ভর্তি–ইচ্ছুকরা নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীদের মোবাইলফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।’

ভর্তি ফরম সংগ্রহ কবে

মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট) সংশ্লিষ্ট অনুষদের ইউনিট অফিসে সশরীর উপস্থিত হয়ে বিভাগীয় কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

শিক্ষা ক্যাডারদের কাজ কেবল চক–ডাস্টার হাতে শ্রেণিকক্ষে, না শিক্ষাব্যবস্থাপনা ও প্রশাসনের নেতৃত্বে থাকা

ভর্তি ফি কত

ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি ডিন অফিস উন্নয়ন ফি ও বিভাগীয় উন্নয়ন ফি–ও পরিশোধ করতে হবে।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশন অন অথবা অফ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে একবার মাইগ্রেশন ‘অফ’ করলে পরবর্তী সময়ে তা ‘অন’ করার সুযোগ থাকবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সব ভর্তি কার্যক্রম সম্পন্নের পর আগামী ১২ এপ্রিল থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

ভর্তিসংক্রান্ত হালনাগাদ তথ্যসংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

উচ্চমান সহকারী-কম্পিউটার অপারেটর থেকে পদোন্নতি পেয়ে ৮২ জন হলেন সহকারী শিক্ষা অফিসার

Read full story at source