গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সঙ্গে বিরোধের মধ্যে ডেনমার্কে আগাম নির্বাচনের ঘোষণা

· Prothom Alo

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আগামী চার বছর তাঁর দেশের জন্য ভাগ্য নির্ধারক হতে যাচ্ছে।

Visit asg-reflektory.pl for more information.

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়েছে ডেনমার্ক। ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। কিন্তু ট্রাম্প যেকোনো মূল্যে জনবিরল এই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছেন তিনি। 

ইউরোপ জিম্মি হবে না, বললেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ড ইস্যুটি এখন ডেনমার্কের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ‘ডেনিশ ও ইউরোপীয় হিসেবে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে সংজ্ঞায়িত করতে হবে।’ 

আগামী ২৪ মার্চ আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী আরও বলেন, নিরাপত্তার বিষয়টি অনেক বছর ধরেই ডেনমার্কের রাজনীতির ভিত্তি হয়ে ছিল। আগামীতেও তাই থাকবে। 

গ্রিনল্যান্ড দখলে অনড় ট্রাম্প, সফল হয়নি যুক্তরাষ্ট্র-ডেনমার্ক বৈঠক

আমি আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে থাকবো কিনা, তা নির্ভর করছে আপনারা সোশ্যাল ডেমোক্র্যাটদের কতটা শক্তিশালী ম্যান্ডেট দেবেন সেটার ওপর—জোট সরকারের অংশীদারের উদ্দেশ্যে বলেন মেটে ফ্রেডেরিকসেন। 

আর্কটিক অঞ্চলজুড়ে রাশিয়া আর চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চাইলেও ট্রাম্পের মূল লক্ষ্য গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ বা ‘মালিকানা’। 

ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক। মার্কিন প্রেসিডেন্টের এমন অবস্থানের কারণে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্কে বড় ফাটল দেখা দিয়েছে।

ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক

Read full story at source