উইল জ্যাকসের রেকর্ড বইয়ে শীর্ষে বাহরাইনের আসিফ

· Prothom Alo

টি-টুয়েন্টি বিশ্বকাপে গতকাল চতুর্থবার ম্যাচসেরা হয়েছেন ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস। ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপে সমান চারবার ম্যাচসেরা হয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। টি-টুয়েন্টি বিশ্বকাপে এটাই সর্বোচ্চবার ম্যাচসেরা হওয়ার রেকর্ড, কিন্তু এর বাইরে? মানে কোনো নির্দিষ্ট টি-টুয়েন্টি টুর্নামেন্ট বা সিরিজে সবচেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন কে?

আসিফ আলী। না, পাকিস্তানের আসিফ নন। তিনি বাহরাইনের আসিফ। ২০২৫ সালে বাহরাইন, মালাউই ও রুয়ান্ডাকে নিয়ে হওয়া এক ত্রিদেশীয় সিরিজে তিনি পাঁচবার ম্যাচসেরা হয়েছিলেন। সেই সিরিজে ৮ ম্যাচ খেলে তিনি সর্বোচ্চবার ম্যাচসেরা হওয়ার রেকর্ড গড়েন।

Visit likesport.biz for more information.

জিতল ইংল্যান্ড, ঝুলে গেল নিউজিল্যান্ডের ভাগ্য, টিকে থাকল পাকিস্তান

চারবার ম্যাচসেরা হয়ে জ্যাকস অন্য একটা রেকর্ড গড়েছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার রেকর্ড এখন তাঁরই। সেটি মাত্র একটি বিশ্বকাপ খেলেই!

চারবার ম্যাচসেরা উইল জ্যাকস১৯১

এই বিশ্বকাপে ৭ নম্বর পজিশনে ব্যাটিং করে জ্যাকস ১৯১ রান করেছেন। যেকোনো টি-টুয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে ৭ বা তার নিচে ব্যাটিং করে এটিই এখন সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১০ টি-টুয়েন্টি বিশ্বকাপে মাইকেল হাসির ১৬৩ রানই ছিল এই পজিশনে সর্বোচ্চ।

কাল ম্যাচ জিতিয়েছেন জ্যাকস ও রেহান৪৩

কাল শেষ ৩ ওভারে ইংল্যান্ডের লাগত ৪৩। টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে শেষ ৩ ওভারে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে মাত্র দুটি দলের—২০১০ সালে অস্ট্রেলিয়া ও ২০২২ সালে ভারত। উভয় দলই পাকিস্তানের বিপক্ষে ৪৮ রান তাড়া করে জিতেছিল।

সেমিফাইনালে খেলতে পাকিস্তানকে যা করতে হবে

Read full story at source