প্রাইম হাসানাহ উইমেন সেভিংস: নারীদের আর্থিক স্বাধীনতা ও নিরাপদ ভবিষ্যতের সমাধান

· Prothom Alo

নারীদের আর্থিক সক্ষমতা একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। একজন নারী যখন নিজের আয় ও সঞ্চয়ের ওপর নিয়ন্ত্রণ রাখেন, তখন তা শুধু তাঁর ব্যক্তিগত নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং পরিবার ও সমাজের আর্থিক স্থিতিশীলতাকেও শক্তিশালী করে। বর্তমান সময়ে নারীরা শিক্ষা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা–কার্যক্রমে আগের চেয়ে অনেক বেশি এগিয়ে। ফলে তাঁদের জন্য নিরাপদ, সহজ এবং শরিয়াহসম্মত ব্যাংকিং সুবিধার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নিজের আয়, সঞ্চয় ও আর্থিক সিদ্ধান্তে নারীদের সক্রিয় অংশগ্রহণ তাঁদের আত্মবিশ্বাসী করে তোলে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় দৃঢ়তা আনে। এই বাস্তবতায় নারীদের জন্য বিশেষভাবে উপযোগী ও শরিয়াহভিত্তিক সঞ্চয়ের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সেই প্রয়োজন সামনে রেখে প্রাইম ব্যাংক চালু করেছে ‘প্রাইম হাসানাহ উইমেন সেভিংস’, যা নারীদের আর্থিক নিরাপত্তা ও স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Visit djcc.club for more information.

ইসলামে নারীর আর্থিক অধিকার ও সঞ্চয়ের গুরুত্ব

ইসলামে নারীদের আর্থিক অধিকার সুস্পষ্টভাবে স্বীকৃত। ইসলাম নারীদের নিজস্ব সম্পদের মালিকানা, আয় এবং সঞ্চয়ের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। একজন নারী তাঁর উপার্জিত অর্থ নিজের প্রয়োজন ও ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করতে পারেন এবং এর জন্য তাঁর স্বতন্ত্র আর্থিক পরিচয় থাকা গুরুত্বপূর্ণ। শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সঞ্চয় করার সুযোগ নারীদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, এটি তাঁদের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। এ ধরনের ব্যাংকিং সুদের পরিবর্তে মুনাফাভিত্তিক কাঠামোর ওপর পরিচালিত হয়, যা ইসলামি অর্থনীতির নীতিমালা অনুসরণ করে।

শরিয়াহভিত্তিক সেভিংস অ্যাকাউন্ট: বিশ্বাস ও স্বচ্ছতার সমন্বয়

নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা শরিয়াহভিত্তিক সেভিংস অ্যাকাউন্টগুলো তাঁদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে দেখা যায়, নারীরা নিয়মিত সঞ্চয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেও উপযুক্ত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা সম্পর্কে পর্যাপ্ত ধারণা বা সুযোগের অভাবে তা বাস্তবায়ন করতে পারেন না। ‘প্রাইম হাসানাহ উইমেন সেভিংস’ এই দিকটি বিবেচনায় রেখে নারীদের জন্য একটি সহজ ও গ্রহণযোগ্য সঞ্চয় প্ল্যাটফর্ম প্রদান করছে। এর মাধ্যমে তাঁরা নিয়মিতভাবে সঞ্চয় গড়ে তুলতে পারেন, যা ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনায় সহায়ক।

এ প্রসঙ্গে প্রাইম ব্যাংকের একজন গ্রাহক ফেরদৌসী জাহান প্রথম আলোকে বলেন, ‘প্রাইম হাসানাহ উইমেন সেভিংস অ্যাকাউন্ট আমার কাছে একটি নির্ভরযোগ্য ব্যাংকিং প্ল্যাটফর্ম হিসেবে মনে হয়েছে। এটি আমার মতো নারীদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং তাঁদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা প্রদানের পাশাপাশি পারিবারিক নিরাপত্তা নিশ্চিতেও ব্যাপক সহায়তা করছে।’

ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির ফলে ব্যাংকিং এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও সহজ ও ব্যবহারবান্ধব হয়েছে। নারীদের ব্যস্ত জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল ব্যাংকিং সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ব্যাংকিং, অনলাইন অ্যাকাউন্ট ব্যবস্থাপনা এবং সহজে লেনদেন করার সুযোগ নারীদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। প্রাইম ব্যাংক তাদের গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শরিয়াহভিত্তিক সেবার মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য আর্থিক পরিবেশ গড়ে তুলেছে, যা নারীদের জন্য সঞ্চয়কে আরও নিরাপদ ও সুবিধাজনক করে তুলছে।

আর্থিক অন্তর্ভুক্তি নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নারীরা যখন আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসেন, তখন তাঁরা কেবল সঞ্চয়ই করেন না, বরং আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রেও আরও সচেতন হয়ে ওঠেন। একটি নির্ভরযোগ্য ব্যাংকিং প্ল্যাটফর্ম তাঁদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা প্রদান করে। বিশেষভাবে নারীদের জন্য প্রণীত সেভিংস অ্যাকাউন্টগুলো এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা পালন করে। বলা যায়, নারীদের জন্য শরিয়াহভিত্তিক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা সম্প্রসারণ মানেই তাঁদের নিরাপদ ভবিষ্যতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Read full story at source