শিশুর স্কুল ভীতির কারণ গভীরভাবে অবলোকন করতে হবে

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। তিনি ‘শিশুদের স্কুল ভীতি : অভিভাবকের করনীয়’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় শিশুদের স্কুল ভীতি নিয়ে বলতে গিয়ে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘স্কুলভীতির জন্য বাংলা ইংরেজিতে যে শব্দটা ব্যবহৃত হয়—স্কুল রিফিউজাল—এটাকে কোনো রকম রোগ বা ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়নি। কিন্তু এটি এমন একটি গুরুতর পরিস্থিতি, যেখানে আমাদের মেন্টাল হেলথ ইন্টারভেনশন দরকার। এর অর্থ কিন্তু এটা না যে ওষুধ দরকার। অনেক সময় শুধু পরামর্শই যথেষ্ট। এই ধরনের ঘটনা ঘটলে আমাদের গভীরে কী আছে, সেটা খুব ভালোভাবে খুঁজে দেখার দরকার আছে। কারণ একজন শিশুর পয়েন্ট অফ ভিউ থেকে, স্কুলিংটা কিন্তু বাধ্যতামূলক। উন্নত দেশগুলোতে একটি শিশু যদি বড় কোনো অপারেশনের মধ্য দিয়েও যায়, স্কুল থেকে শিক্ষক কিন্তু তাকে দেখে আসেন। স্কুল একজন শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এমন একটা প্রতিষ্ঠান যার কোনো বিকল্প নেই।’

Visit arroznegro.club for more information.

Read full story at source