সীমান্ত ব্যাংকে সারা দেশে চাকরির সুযোগ, পদের সংখ্যা নির্ধারিত নয়
· Prothom Alo

বেসরকারি খাতের সীমান্ত ব্যাংক পিএলসি তাদের কার্ড ও রিটেইল কালেকশন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘কালেকশন এক্সিকিউটিভ’ পদে ব্যাংকটি দক্ষ কর্মী খুঁজছে। অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চুক্তিভিত্তিক বা স্থায়ী পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা—
পদের নাম: কালেকশন এক্সিকিউটিভ—কার্ডস অ্যান্ড রিটেইল (TAO/AO/JO)। এ পদের জন্য পদসংখ্যা নির্ধারিত নয়।
যোগ্যতা ও অভিজ্ঞতা—
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ ৪ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
বয়স: প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
দক্ষতা: গ্রাহকদের সঙ্গে বকেয়া আদায়ের বিষয়ে টেলিফোন ও সরাসরি যোগাযোগের মাধ্যমে নেগোসিয়েশন করার দক্ষতা থাকতে হবে।
Visit likesport.biz for more information.
ইডকলের দুই বিভাগে ম্যানেজার নিয়োগ, বেতন দেড় লাখ টাকাপ্রধান দায়িত্বসমূহ—
নিযুক্ত কর্মকর্তাদের প্রধান কাজ হবে বকেয়া পাওনা আদায়ের জন্য গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। প্রয়োজনে গ্রাহকের আবাসিক বা ব্যবসায়িক ঠিকানা এবং বন্ধকী সম্পত্তি পরিদর্শন করে তথ্য সংগ্রহ ও পাওনা আদায়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া নিয়মিত রিকভারি রিপোর্ট সুপারভাইজারকে প্রদান করতে হবে।
কর্মস্থল ও সুযোগ-সুবিধা—
নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এ ছাড়া ব্যাংকের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী অন্যান্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সব তথ্য জানতে এখানে ক্লিক https://bdjobs.com/h/details/1462672?ln=1 করুন।
আবেদনের শেষ সময়—
আবেদন করা যাবে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত।
আরএফএল গ্রুপে নিয়োগ, এইচএসসি–ডিপ্লোমা–স্নাতকোত্তরে আবেদন, পদ ৩০০