ইসলামি ব্যাংকিং: তরুণদের নিরাপদ সঞ্চয়ের মাধ্যম

· Prothom Alo

বর্তমান প্রজন্ম আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সচেতন, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎমুখী। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং, পার্টটাইম জব কিংবা স্টার্টআপ—তরুণদের আয়ের উৎস এখন বহুমাত্রিক। তবে আয় যতই থাকুক, সেটিকে সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করার অভ্যাস গড়ে তোলাই দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার মূল ভিত্তি। এই বাস্তবতায় অনেক তরুণ এমন একটি সঞ্চয়ব্যবস্থার খোঁজ করছেন, যা শুধু নিরাপদ নয়, বরং তাঁদের ধর্মীয় মূল্যবোধের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ইসলামি ব্যাংকিং সেই প্রয়োজন পূরণে একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য মাধ্যম হিসেবে উঠে এসেছে।

সুদবিহীন কাঠামো: বিশ্বাস ও স্বস্তির সমন্বয়

Visit asg-reflektory.pl for more information.

ইসলামি ব্যাংকিংয়ের মূল ভিত্তি হলো সুদ (রিবা) পরিহার করা এবং শরিয়াহসম্মত বিনিয়োগ কাঠামোর মাধ্যমে অর্থ পরিচালনা করা। এখানে গ্রাহকের জমাকৃত অর্থ বিভিন্ন শরিয়াহসম্মত খাতে বিনিয়োগ করা হয় এবং সেই বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্ধারিত নীতিমালা অনুযায়ী গ্রাহকের সঙ্গে ভাগাভাগি করা হয়। ফলে গ্রাহক শুধু সঞ্চয়ই করেন না, বরং একটি নৈতিক ও শরিয়াহসম্মত অর্থনৈতিক ব্যবস্থার অংশ হয়ে ওঠেন। এই পদ্ধতি তরুণদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তাঁরা শুরু থেকেই একটি স্বচ্ছ ও নীতিনিষ্ঠ আর্থিক কাঠামোর সঙ্গে যুক্ত হতে পারেন, যা ভবিষ্যতের আর্থিক পরিকল্পনাকে আরও শক্তিশালী করে।

এই পরিপ্রেক্ষিতে বর্তমানে ব্যাংকগুলো তরুণদের সঞ্চয়ের জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলা আগের তুলনায় অনেক সহজ করেছে। স্বল্প পরিমাণের অর্থ প্রাথমিকভাবে জমা দিয়েই অনেক ব্যাংকে সঞ্চয় বা সেভিংস অ্যাকাউন্ট চালু করা যায়। পাশাপাশি মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যালেন্স চেক, অর্থ স্থানান্তর এবং অন্যান্য ব্যাংকিং সেবা ঘরে বসেই গ্রহণ করা সম্ভব।

এই ডিজিটাল সুবিধা তরুণদের জন্য বিশেষভাবে সহায়ক, কারণ তাঁরা সময় বাঁচিয়ে সহজেই তাঁদের সঞ্চয় পরিচালনা করতে পারেন। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ধীরে ধীরে একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি হয়, যা ভবিষ্যতে উচ্চশিক্ষা, উদ্যোক্তা হওয়া কিংবা জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যাঁরা ক্যারিয়ারের শুরুতে আছেন, তাঁদের জন্য ছোট অঙ্ক দিয়ে সঞ্চয় শুরু করাও দীর্ঘ মেয়াদে বড় সহায়তা এনে দিতে পারে।

আধুনিক ব্যাংকিং ও শরিয়াহভিত্তিক সমাধানের সমন্বয়

বাংলাদেশে ইসলামি ব্যাংকিং সেবার পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। কিছু ব্যাংক তরুণদের জন্য বিশেষভাবে উপযোগী সঞ্চয় সুবিধা প্রদান করছে। প্রাইম ব্যাংকের ইসলামি ব্যাংকিং সেবাগুলো শরিয়াহভিত্তিক কাঠামোর পাশাপাশি আধুনিক ডিজিটাল সুবিধার সমন্বয় ঘটিয়েছে, যা তরুণদের জন্য সঞ্চয়কে আরও সহজ ও সুবিধাজনক করে তুলছে। সহজে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া, অনলাইন ব্যাংকিং সুবিধা এবং শরিয়াহসম্মত বিনিয়োগব্যবস্থার মাধ্যমে তরুণ গ্রাহকেরা নিরাপদে তাঁদের সঞ্চয় পরিচালনা করতে পারছেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আমরা ইসলামি ব্যাংকিং সেবাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে কাজ করছি। শরিয়াহসম্মত সঞ্চয় স্কিমগুলোতে ডিজিটাল সুবিধা যুক্ত করে আমরা চাই তরুণেরা ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের বড় স্বপ্ন পূরণে এগিয়ে আসুক। একই সঙ্গে মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মে ইসলামি ব্যাংকিং সেবা আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করার পরিকল্পনা রয়েছে।’

এম নাজিম এ চৌধুরী জানান, প্রাইম ব্যাংক তাদের প্রাইম হাসানাহ ইয়ুথ অ্যাকাউন্ট এবং অন্যান্য শরিয়াহসম্মত সঞ্চয় স্কিম চালু করেছে, যা তরুণদের জন্য বিশেষভাবে তৈরি। এই অ্যাকাউন্টে সহজ শর্তে সঞ্চয় শুরু করা যায়, ডিজিটাল ব্যাংকিং সুবিধা ব্যবহার করে অর্থ জমা ও উত্তোলন করা যায় এবং ইসলামি নীতিমালা অনুযায়ী নিরাপদে মুনাফা অর্জনের সুযোগ থাকে। এ ছাড়া তরুণদের জন্য প্রাইম হাসানাহ ফার্স্ট অ্যাকাউন্টের মতো উদ্যোগ রয়েছে, যা ছোট পরিমাণে সঞ্চয় শুরু করার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করে।

এম নাজিম এ চৌধুরী আরও জানান, প্রাইম ব্যাংক ইতিমধ্যেই ‘প্রাইম একাডেমিয়া’ নামে একটি উদ্যোগ চালু করেছে, যেখানে বিশ্ববিদ্যালয় ও তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য সেমিনার ও ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্ভাবনী ডিজিটাল সল্যুশন ব্যবহার করে ইসলামি ব্যাংকিংকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে চায়। এর মাধ্যমে তরুণেরা মোবাইল অ্যাপ, অনলাইন ব্যাংকিং ও স্মার্ট ফাইন্যান্সিয়াল টুলস ব্যবহার করে শরিয়াহসম্মত সঞ্চয় ও বিনিয়োগ করতে পারবে।

আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে সঞ্চয় একটি অপরিহার্য ধাপ। ইসলামি ব্যাংকিং তরুণদের জন্য এমন একটি সুযোগ তৈরি করেছে, যেখানে তাঁরা ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে নিরাপদে সঞ্চয় করতে পারেন। সঠিক সময়ে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতের বড় স্বপ্ন পূরণ করা সহজ হয়। আর শরিয়াহসম্মত আধুনিক ব্যাংকিং সুবিধা সেই যাত্রাকে করে তুলছে আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য।

Read full story at source