১৮০° দ্রাঘিমা হলো আন্তর্জাতিক তারিখ রেখা
· Prothom Alo

ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
Visit asg-reflektory.pl for more information.
১. বেরিং প্রণালিতে আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বেঁকে নেওয়া হয়েছে?
ক. ১২° খ. ২১°
গ. ২৩° ঘ. ২৭°
২. সৌরজগতে তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
ক. শনি খ. বৃহস্পতি
গ. পৃথিবী ঘ. ইউরেনাস
৩. ১৮০° দ্রাঘিমা হলো—
i. আন্তর্জাতিক তারিখ রেখা
ii. দ্রাঘিমারেখা iii. মূল মধ্যরেখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি?
ক. ৪৫° খ. ৬০°
গ. ৯০° ঘ. ৩৬০°
৫. পৃথিবীর গতি কত প্রকার?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
৬. কোন রেখা থেকে পূর্ব বা পশ্চিমের অবস্থান জানা যায়?
ক. দ্রাঘিমারেখা খ. মূল মধ্যরেখা
গ. সমাক্ষরেখা ঘ. অক্ষরেখা
৭. ধূমকেতুর লেজ কখন লম্বা হতে থাকে?
ক. সূর্যের চারদিকে পরিক্রমণের সময়
খ. সূর্য থেকে যত দূরে যায়
গ. পৃথিবীর কাছাকাছি পৌঁছালে
ঘ. সূর্যের কাছাকাছি আসতে থাকলে
৮. গ্রিনিচের দ্রাঘিমা কত?
ক. ০° খ. ৯০°
গ. ১৮০° ঘ. ৩৬০°
৯. কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়?
ক. শুক্র খ. মঙ্গল
গ. বুধ ঘ. বৃহস্পতি
১০. ক্যাসিওপিয়া কী?
ক. একটি মেয়ের নাম
খ. একটি নদীর নাম
গ. একটি গ্রহের নাম
ঘ. একটি নক্ষত্রমণ্ডলীর নাম
সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা