ডিআইইউ বন্ধুসভার ‘বন্ধু ইফতার’
· Prothom Alo

ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে ইফতারের আয়োজন করেছে ডিআইইউ বন্ধুসভা। ‘বন্ধু ইফতার’ শিরোনামে ৪ মার্চ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
Visit milkshakeslot.com for more information.
পবিত্র রমজান মাসের তাৎপর্য সামনে রেখে এই আয়োজনের মাধ্যমে সংগঠনের উপদেষ্টা, বন্ধু ও কমিটির সদস্যরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়া ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সবাই একে অপরের মঙ্গল কামনা করেন।
উপদেষ্টারা সংগঠনের এমন মানবিক ও আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বন্ধুরা বলেন, এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের বন্ধনকে আরও দৃঢ় করে ও পারস্পরিক সম্পর্ককে গভীর করে তোলে।