এডিবিতে ইন্টার্নশিপ, ৮ থেকে ১২ সপ্তাহ ম্যানিলায় কাজ

· Prothom Alo

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) ২০২৬ সালের ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ শুরু করেছে। আগ্রহী স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। মার্চ-এপ্রিল মাসে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হবে। ইন্টার্নশিপ শুরু হবে জুন মাসে। ইন্টার্নশিপের মেয়াদ ৮ থেকে ১২ সপ্তাহ।

Visit sweetbonanza-app.com for more information.

অক্সফোর্ড–এমআইটি–কেমব্রিজ চলছে নারী নেতৃত্বে, উপাচার্য আরও যে যে বিশ্ববিদ্যালয়ে

যেসব বিভাগে ইন্টার্নের সুযোগ—

২০২৬ ব্যাচে এডিবির সদর দপ্তরে বিভিন্ন বিভাগে ইন্টার্ন নেওয়া হবে, যার মধ্যে রয়েছে—

  • অডিটর জেনারেলের কার্যালয়

  • সেক্টরস ডিপার্টমেন্ট (এসডি–১, এসডি–২, এসডি–৩)

  • তথ্যপ্রযুক্তি বিভাগ

  • ঝুঁকি ব্যবস্থাপনা কার্যালয়

  • অর্থনৈতিক গবেষণা ও উন্নয়ন প্রভাব বিভাগ

  • বেসরকারি খাত পরিচালনা বিভাগ

  • জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগ

  • ট্রেজারি বিভাগ

  • সুরক্ষা (সেফগার্ডস) কার্যালয়

  • মধ্য ও পশ্চিম এশিয়া বিভাগ

এ ছাড়া আরও অনেক বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।

শিক্ষা উপবৃত্তির নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবে শিক্ষার্থীরাএডিবির ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হবে জুন মাসে

আবেদনের যোগ্যতা—

যে যে যোগ্যতা থাকলে আবেদন করা যাবে—

  • এডিবির সদস্যভুক্ত দেশের নাগরিক হতে হবে

  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে

  • পুরো ইন্টার্নশিপ সময়জুড়ে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে

  • এডিবির কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করতে হবে

  • ২–৩ বছরের প্রাসঙ্গিক পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

যে ১০ ব্যাচেলর ডিগ্রির চাহিদা সবচেয়ে বেশি

আবেদনের নিয়ম—

প্রার্থীদের এডিবির ক্যারিয়ার পোর্টাল এডিবি ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট সিস্টেম–এর (ACES—ADB Career and Employment System) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত বা সিভি এবং ভর্তি সনদ জমা দিতে হবে। আবেদনপত্র বাছাইয়ের পরে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে প্রার্থীদের।

এডিবি ২০২৬ সালের ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্নশিপের মেয়াদ ৮ থেকে ১২ সপ্তাহ

আবেদনের শেষ তারিখ

১৬ মার্চ ২০২৬

*আবেদনের পদ্ধতিসহ ইন্টার্নশিপের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

বিসিএস (শিক্ষা) : শুধুই শিক্ষকতা হলে সিভিল সার্ভিস ক্যাডার কেন

Read full story at source