ডিমের চপের রেসিপি

· Prothom Alo

উপকরণ

সেদ্ধ ডিম ৪টা, মাঝারি আলু ৬টা, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো, শুকনা মরিচ ২-৩টা, ফেটানো ডিম ১টা, গোলমরিচের গুঁড়া আধা চা–চামচ, ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া ১ কাপ ও ধনেপাতা অথবা পুদিনা পাতাকুচি ২ টেবিল চামচ।

Visit asg-reflektory.pl for more information.

প্রণালি

আলু সেদ্ধ করে চটকে নিন। ডিম সেদ্ধ করে প্রতিটি ডিম দুই টুকরা অথবা চার টুকরা করে কেটে নিন। পেঁয়াজকুচি লাল করে ভেজে নিন।

শুকনা মরিচ ৩টা ভেজে ভেঙে নিন। মেখে নেওয়া আলুর সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ, ধনেপাতা অথবা পুদিনাকুচি ও গোলমরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন।

এবার প্রতিটি চপের ভেতর টুকরা করা ডিম দিয়ে চপের আকারে তৈরি করুন। ১টা ডিম সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটে নিন। প্রতিটি ডিমের চপ ফেটানো ডিমে ডুবিয়ে এরপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। ডুবো তেলে ভেজে তুলুন।

মুরগির কিউব বাইটের রেসিপি

Read full story at source