দেশ–জাতির কল্যাণসহ মুসলিম উম্মাহর শান্তি–সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত
· Prothom Alo

দেশ ও জাতির কল্যাণসহ মুসলিম উম্মাহর শান্তি–সমৃদ্ধি কামনা করে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের শেষ দিন ও শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
সারা দেশে সব মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ পবিত্র জুমাতুল বিদা পালিত হয়। মাহে রমজানের শেষ দিনে জুমাতুল বিদা হওয়ায় মসজিদগুলোয় ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।
নামাজ আদায়ের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদা ও মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবা দেন।
জুমার নামাজ শেষে মসজিদগুলোয় দেশ–জাতির কল্যাণসহ মুসলিম উম্মাহর শান্তি–সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় শেষে গুনাহ মাফের জন্য মহান রবের দরবারে হাত তোলেন। মাতা–পিতা, মরহুম আত্মীয়স্বজন ও অসুস্থ মানুষদের জন্য তাঁরা দোয়া করেন। পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন তাঁরা।