রোনালদোকে ছাড়াই খেলবে পর্তুগাল

· Prothom Alo

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। গতকাল রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের আগে পর্তুগালের শেষ দুটি ম্যাচের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ।

গত ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলতে নেমে মাংশপেশিতে চোট পান রোনালদো। এখনো সেই চোটের সঙ্গে লড়ছেন তিনি। দুই সপ্তাহ ধরে মাদ্রিদে চিকিৎসা নিলেও সময়সমতো সেরে উঠতে পারেননি এই পর্তুগিজ কিংবদন্তি। ২৮ মার্চ আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে পর্তুগাল। ৩ দিন পর জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে মার্তিনেজের দল।

Visit truewildgame.com for more information.

৪১ বছর বয়সী রোনালদো আগামী বিশ্বকাপে খেলতে চান। পর্তুগাল কোচ মার্তিনেজ জানিয়েছেন, এই চোটে তাঁর বিশ্বকাপে খেলার স্বপ্ন ঝুঁকিতে পড়েনি। তাঁর ভাষায় ‘এটা ছোটখাটো চোট।’ রোনালদো আগামী ‘এক থেকে দুই সপ্তাহের’ মধ্যে মাঠে ফিরতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, ‘রোনালদো এ মৌসুমে যা করেছে, তাতে বোঝা যায় সে দারুণ এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে এবং কোনো শারীরিক সমস্যা নেই। বিশ্বকাপে (পর্তুগালের) সেন্টার ফরোয়ার্ড পজিশন ক্রিস্টিয়ানো রোনালদো ও গনসালো রামোসের জন্য থাকবে। তাদের বাইরে আমরা একজন তৃতীয় স্ট্রাইকার খুঁজছি।’

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ

দুটি প্রীতি ম্যাচেও যে সেই খোঁজ চলবে, সেটির ইঙ্গিতও দিয়েছেন তিনি, ‘পরীক্ষা-নিরীক্ষার এটাই শেষ সুযোগ। কারণ, বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে এটাই শেষ ক্যাম্প।’

লেকের ধারে রূপকথা: সুইস ফুটবল নাড়িয়ে দেওয়া থুনের গল্প

রিয়াল মাদ্রিদে থাকতে প্রাক্‌–মৌসুম সফরে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন রোনালদো। তার পর থেকে সেখানে আর খেলা হয়নি আল নাসর তারকার। তবে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিনার অনুষ্ঠানে অতিথি হিসেবে হোয়াইট হাউসে গিয়েছিলেন রোনালদো।

আল নাসরের ম্যাচে চোট পান রোনালদো

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যাই সর্বোচ্চ। ২২৬ ম্যাচে ১৪৩ গোল করেছেন। এবারের বিশ্বকাপে সেই সংখ্যাটা তো বাড়াতে চাইবেন, রোনালদো নিশ্চিতভাবেই চাইবেন আরাধ্য বিশ্বকাপটাও জিততে।

বিশ্বকাপে ‘কে’ গ্রুপে থাকা পর্তুগাল আগামী ১৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ।

বেঞ্চের শক্তিতেই কি এবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে আর্সেনাল

Read full story at source