সাতকানিয়ায় অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

· Prothom Alo

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মৌলভির দোকান বিওসির মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Visit newsbetsport.bond for more information.

নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বাদুরখানা এলাকার মনিদ্র দের ছেলে বাবুল দে (৫৫) এবং সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের বণিক পাড়া এলাকার মৃত নিরঞ্জন ধরের ছেলে রঞ্জিত ধর (৫০)।

দুর্ঘটনার একটি ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে অটোরিকশায় যাত্রী তুলছিলেন চালক। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি প্রাইভেট কার অটোরিকশাটির পেছনে ধাক্কা দেয়। প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশাটি কিছুটা দূরে ছিটকে পড়ে এবং সেটি দুমড়েমুচড়ে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে দোহাজারীর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ্ উদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

Read full story at source