বেঁচে রইল ইতালির বিশ্বকাপ–স্বপ্ন
· Prothom Alo

আপাতত হাঁপ ছেড়ে বাঁচল ইতালি। উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে ইউরোপিয়ান প্লে–অফের ফাইনালে তো ওঠা গেছে। বেরগামোতে আজ ২–০ গোলে জিতেছে ইতালি। আর তাতে বিশ্বকাপ স্বপ্ন চুরমার হয়েছে আইরিশদের।
Visit esporist.org for more information.
দুদিন আগে জেনারো গাত্তুসো স্বীকার করে নিয়েছিলেন তিনি নার্ভাস। শুধু কী ইতালির কোচ, নার্ভাস তো ছিলেন সব ইতালিয়ানই। টানা দুবার বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে না পারা দলটি তৃতীয়বার একই অভিজ্ঞতার সামনে দাঁড়ালে তো এমনই হওয়ার কথা!
ইতালিয়ানদের সেই নার্ভাসনেস বা বুক ধুকপুকানি আজ ইউরোপিয়ান প্লে–অফের সেমিফাইনালে নিশ্চিত করেই বেড়ে গিয়েছিল। ঘরের মাঠ স্তাদিও দি বেরগামোতে আজ সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষ ৫৬ মিনিটে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক শটে গোল করে ইতালিয়ানদের এগিয়ে দেন সান্দ্রো তোনালি। ২৪ মিনিটে ময়জে কিনের গোল নিশ্চিত করে দেয় এবার আর প্লে–অফের সেমিফাইনাল থেকে বিদায় নিচ্ছে না ইতালি।
২–০ গোলের জয়ে প্লে–অফের ফাইনালে উঠে বিশ্বকাপের সঙ্গে দূরত্ব এক ম্যাচে নামিয়ে এনেছে ইতালি। ৩১ মার্চ ওয়েলস কিংবা বসনিয়ার বিপক্ষে খেলবে ইতালি। সেই ম্যাচ জিতলেই ২০১৪ সালের পর আবার বিশ্বকাপ খেলবে ইতালি।এই প্রতিবেদন লেখার সময় অতিরিক্ত সময় চলছিল বসনিয়া–ওয়েলস ম্যাচে। নির্ধারিত ৯০ মিনিটে ১–১ ড্র ছিল ম্যাচটি।
বেলফাস্ট থেকে বেরগামো: নীল উৎসবে কি ধুয়ে যাবে সেই পুরোনো অভিশাপ