মোটরসাইকেলে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে গেল বাস, বিএনপি নেতা নিহত
· Prothom Alo

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দ্রুতগতির একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে গেছে। এতে মোটরসাইকেলের আরোহী আবদুল আজিজ (৬২) নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
Visit chickenroadslot.pro for more information.
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গতকাল রাত আটটার দিকে আবদুল আজিজ ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে বনপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাজ্জাক মোড়ে ঢাকাগামী বাস যমুনা লাইন পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আজিজ ও তাঁর ছেলে সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত আজিজকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে গেলে বাসচালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।