হ্যারি পটার সিরিজ কবে মুক্তি পাবে, কেমন হলো প্রথম ট্রেলার

· Prothom Alo

এইচবিওতে আসছে হ্যারি পটার টিভি সিরিজ। বলা হয়ে থাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় সিরিজ এটি। এর সাতটি বই, আটটি মুভি ও একটি মঞ্চনাটক রয়েছে। এখন এই সিরিজের গল্পগুলো নিয়ে একটি নতুন টিভি সিরিজ তৈরি হচ্ছে। জাদুকর হ্যারি পটারের মূল বইগুলোর ওপর ভিত্তি করেই এই সিরিজ নির্মাণ করা হবে।

২০২৩ সালের এপ্রিলে ওয়ার্নার ব্রোস ডিসকভারি প্রথম এই সিরিজ নিয়ে তাঁদের পরিকল্পনা জানান। জানা গেছে, সিরিজের প্রতিটি সিজন একটি করে বইয়ের ওপর ভিত্তি করে তৈরি হবে। অর্থাৎ প্রথম সিজন শুরু হবে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন দিয়ে ও শেষ হবে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস দিয়ে।

Visit bettingx.bond for more information.

আগের মুভিগুলোতে হ্যারি পটার চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল র‍্যাডক্লিফ জানান, তিনি এই নতুন সিরিজে থাকছেন না। তবে একজন দর্শক হিসেবে তিনি এটি দেখার জন্য বেশ উত্তেজিত।

অন্যদিকে হ্যারি পটারের লেখিকা জে. কে. রাউলিং সিরিজের প্রাথমিক চিত্রনাট্য পড়ে সন্তোষ প্রকাশ করেছেন। এই সিরিজে ফ্রান্সেসকা গার্ডিনার লেখক হিসেবে ও মার্ক মাইলোড পরিচালক হিসেবে কাজ করবেন। চলতি বছরের মার্চ মাসে এইচবিও এই সিরিজের প্রথম ট্রেলার প্রকাশ করে ও এটি কবে শুরু হবে তা জানায়।

নতুন হ্যারি পটার কে

দীর্ঘ সময় ধরে অভিনেতা নির্বাচন ও গোপনীয়তার সঙ্গে কাজ করার পর, হ্যারি পটার সিরিজের প্রধান তিনটি চরিত্র আবারও হগওয়ার্টসে ফিরছে। নতুন টিভি সিরিজের প্রথম টিজার ট্রেলারে জানানো হয়েছে, সিরিজটি চলতি বছরের ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাবে। ট্রেলারে প্রধান তিনটি চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। হ্যারি পটার চরিত্রে অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন, হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অ্যারাবেলা স্ট্যানটন ও রন উইজলি চরিত্রে অ্যালাস্টেয়ার স্টাউট।

দুই মিনিটের ট্রেলারে ডার্সলিদের বাড়ি থেকে হগওয়ার্টস পর্যন্ত যাত্রার দৃশ্য দেখানো হয়েছে। এতে সিঁড়ির নিচের সেই ছোট আলমারিতে হ্যারির থাকার দৃশ্যটিও আছে। প্রথমবারের মতো আঙ্কেল ভার্নন ও আন্টি পেটুনিয়াকে দেখা যায়। হগওয়ার্টসের চিঠি আসার ঠিক আগমুহূর্তে আন্টি পেটুনিয়াকে বলতে শোনা যায়, হ্যারির মধ্যে বিশেষ কিছু নেই। এরপর দেখা যায়, হ্যাগ্রিড হ্যারিকে লন্ডনের কিংস ক্রস স্টেশনে নিয়ে যাচ্ছেন হগওয়ার্টস এক্সপ্রেস ট্রেনটি ধরার জন্য।

প্ল্যাটফর্ম নাইন-অ্যান্ড-থ্রি-কোয়ার্টার্সের পুরো দৃশ্য সরাসরি না দেখালেও হ্যারির কপালে বিদ্যুতের মতো দাগ, গোল চশমা ও ট্রেনের জানালা দিয়ে লাল চুলের উইজলি পরিবারকে একঝলক দেখা যায়। হগওয়ার্টসে পৌঁছানোর পর প্রফেসর স্নেইপ, ডাম্বলডোর, মিনার্ভা ম্যাকগোনাগল ও ড্রেকো ম্যালফয়সহ অনেক প্রধান চরিত্রকে প্রথমবারের মতো সামনে আনা হয়। রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারকেও এখানে দেখা যায়।

হ্যারি পটার: জানা-অজানা

সিরিজটিতে ছোট ছোট বিষয়ের ওপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এতে সর্টিং হ্যাট ও জাদুদণ্ড নির্মাতা গ্যারিক অলিভান্ডারকেও দেখা যায়। অলিভান্ডার হ্যারিকে বলেন, ‘মিস্টার পটার, আমার মনে হয় আমরা আপনার কাছ থেকে দারুণ কিছু আশা করতে পারি।’ এ ছাড়া ট্রেলারে স্কুলের ইউনিফর্ম, কমন রুম ও বরফে ঢাকা মাঠে ঝাড়ু হাতে কুইডিচ খেলোয়াড়দের হেঁটে যাওয়ার দৃশ্যগুলো ভক্তদের নজর কেড়েছে।

২০২৩ সালের এপ্রিলে ওয়ার্নার ব্রোস ডিসকভারি জানায়, হ্যারি পটারের নতুন শোটি হবে দশকব্যাপী একটি সিরিজ। অর্থাৎ এটি প্রায় দশ বছর ধরে চলবে। তবে এতে মোট কয়টি সিজন থাকবে, তা এখনো পুরোপুরি জানানো হয়নি।

বইয়ের কাহিনিগুলো কীভাবে সিজন অনুযায়ী ভাগ করা হবে, সেই সিদ্ধান্ত নেবেন সিরিজের প্রধান পরিচালক। তবে সিরিজের প্রথম সিজনটি মূলত হ্যারি পটার সিরিজের প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোনের ওপর ভিত্তি করে তৈরি হবে। কাহিনির প্রয়োজনে এতে অন্য বইয়ের কিছু অংশও থাকতে পারে। প্রথম সিজনে মোট আটটি পর্ব থাকবে বলে জানা গেছে। এটি এইচবিও চ্যানেলে সম্প্রচার করা হবে ও এইচবিও ম্যাক্সেও দেখা যাবে।

ফিরে আসছে হ্যারি পটার

Read full story at source