বিবর্ণমালাকার
· Prothom Alo

তাকে আমি চিনি, বড় পরিচয় নাই।
যেমন চিনেছি কত বর্ণমালাদের—
যারা মিলেমিশে পার্মুটেশন-কম্বিনেশনে
কতশত অক্ষর-শব্দ-বাক্য বানিয়েছে,
গহিন গভীর কোন মালা তবু গাঁথে নাই সাঁই।
সারি সারি বর্ণমালা শুয়ে আছে
প্রেমহীন কামহীন সম্মতিবিহীন।
যেনবা ল্যাবরেটরির পেট্রি ডিশে রাখা
ক্যালসিয়াম-পটাসিয়াম-ভিটামিন যারা
ভালোবেসে কোনোকালে গড়ে নাই ফলের সুষমা।
Visit h-doctor.club for more information.