‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বাঙালি জাতির মুক্তির দলিল’

· Prothom Alo

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’। ২৯ মার্চ বিকেলে গোপালগঞ্জের বটতলা (গোপালগঞ্জ আইকন প্লাস) প্রাঙ্গণে এটির আয়োজন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনা ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে নিজেদের জ্ঞান যাচাইয়ের সুযোগ পায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য আফিফা ঐশী।

Visit biznow.biz for more information.

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বাঙালি জাতির মুক্তির দলিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তোমাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড উপহার দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে।’

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা এবং ইতিহাসের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্য মেহরাব হোসেন খান, রেদওয়ান ইসলাম, সিয়াম, সাদিক, তালহাসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

Read full story at source