মোংলা কাস্টমস হাউসে চাকরি, পদ ৬১
· Prothom Alo

মোংলা কাস্টমস হাউস ৬১টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ থেকে ২০ গ্রেডের ২০ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬।
চাকরির বিবরণ
Visit turconews.click for more information.
১. পদের নাম: পরিসংখ্যান অনুসন্ধায়ক
পদ সংখ্যা: ১
বেতন স্কেল
(গ্রেড-১২) ১১,৩০০-২৭,৩০০ টাকা।
২. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার
পদসংখ্যা: ২
বেতন স্কেল
(গ্রেড-১২) ১১,৩০০-২৭,৩০০ টাকা।
৩. পদের নাম: এমএল ড্রাইভার (২য় শ্রেণি)
পদসংখ্যা: ২
বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৪. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৪
বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক নিয়োগ, আবেদন শুরু৫. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৬. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৮
বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৮. পদের নাম: স্পিডবোট ড্রাইভার
পদসংখ্যা: ৩
বেতন স্কেল
(গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।
৯. পদের নাম: সিপাই
পদসংখ্যা: ৫
বেতন স্কেল
(গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।
১০. পদের নাম: সারেং
পদসংখ্যা: ১
বেতন স্কেল
(গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।
নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত১১. পদের নাম: সুকানী
পদসংখ্যা: ১
বেতন স্কেল
(গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।
১২. পদের নাম: গ্রিজার
পদসংখ্যা: ২
বেতন স্কেল
(গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।
১৩. পদের নাম: রেকর্ড সাপ্লায়ার
পদসংখ্যা: ৪
বেতন স্কেল
(গ্রেড-১৯) ৮,৫০০-২০,৫৭০ টাকা।
১৪. পদের নাম: স্টুয়ার্ড
পদসংখ্যা: ১
বেতন স্কেল
(গ্রেড-১৯) ৮,৫০০-২০,৫৭০ টাকা।
১৫. পদের নাম: ভান্ডারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল
(গ্রেড-১৯) ৮,৫০০-২০,৫৭০ টাকা।
১৬. পদের নাম: টোপাস
পদসংখ্যা: ১
বেতন স্কেল
(গ্রেড-১৯) ৮,৫০০-২০,৫৭০ টাকা।
১৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩
বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
১৮. পদের নাম: বোটম্যান
পদসংখ্যা: ৩
বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
১৯. পদের নাম: নিরাপত্তা প্রহরী (দারোয়ান/গার্ড)
পদসংখ্যা: ৫
বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
২০. পদের নাম: লস্কর
পদসংখ্যা: ১২
বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
১ মার্চ ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর।
ক্রমিক নম্বর ২–এ বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫-৪০ বছর এবং **ক্রমিক নম্বর ৩–এ বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর প্রযোজ্য হবে এবং **ক্রমিক নম্বর ৪,৬,৩ ৭–এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা;
৩ থেকে ৮ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
৯ থেকে ২০ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
সকল গ্রেডের জন্য অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা) নাগরিকের জন্য আবেদন ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৪:০০টা।
নির্দেশনা
১. যেসব প্রার্থী ২৪ নভেম্বর ২০২২ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নং: এস/২১৫/জন প্রঃ/নিয়োগ/মোংলা/২০২২/৮৩৮১ এর বিপরীতে আবেদন করেছেন, তাঁদের আবার আবেদনের প্রয়োজন নেই।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।