মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথায় অনুপ্রাণিত সৈয়দপুরের তরুণেরা

· Prothom Alo

তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও তাৎপর্য ছড়িয়ে দিতে দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। এর অংশ হিসেবে ৩১ মার্চ সকালে নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে এটির আয়োজন করে সৈয়দপুর বন্ধুসভা। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক শিউলি বেগম। সৈয়দপুর বন্ধুসভার সভাপতি মমতাজ পারভীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাদ ইবনে আলম।

Visit livefromquarantine.club for more information.

সৈয়দপুরে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ। তিনি ১৯৭১ সালে সৈয়দপুরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধযুদ্ধে শহীদ হওয়া মির্জা মাহাতাব বেগের সন্তান।

মুক্তিযুদ্ধের রোমহর্ষক স্মৃতি তুলে ধরেন শহীদ আয়েজ উদ্দিনের সন্তান এবং প্রথম আলো প্রতিনিধি এম আর আলম। তিনি একাত্তরের সেই উত্তাল দিনে সৈয়দপুরের স্থানীয় প্রেক্ষাপট, পাকিস্তানি বাহিনীর বর্বরতা এবং স্থানীয় মানুষের প্রতিরোধের বীরত্বগাথা বর্ণনা করেন। তাঁর বক্তব্যে ফুটে ওঠে কীভাবে সৈয়দপুরের মাটি মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত হয়েছিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রোবায়েতুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, বন্ধুসভার উপদেষ্টা আহমেদা ইয়াসমিন ইলা ও হোসনে আরা লিপি।

সৈয়দপুরে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’

অলিম্পিয়াড শেষে কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীরা হলো সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী সাদিকুল ইসলাম (প্রথম), আল ফারুক একাডেমির জান্নাতুল ফেরদৌস (দ্বিতীয়), সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের মাস্তুরা বিনতে মিজান (তৃতীয়), আল ফারুক একাডেমির নূর ই জাহান (চতুর্থ) এবং একই প্রতিষ্ঠানের তাহমিদ বিন রাশেদ (পঞ্চম)।

অনুষ্ঠান বাস্তবায়নে কাজ করেছেন সৈয়দপুর বন্ধুসভার সহসভাপতি ডালিম রায়, সাধারণ সম্পাদক আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাধনা রায়, তাহমিন আরিফ, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তারসহ অন্য সদস্যরা।

বন্ধু, সৈয়দপুর বন্ধুসভা

Read full story at source