একঝলক (৩ এপ্রিল ২০২৬)

· Prothom Alo

রাজধানীর বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান শুরু হলেও ভিন্ন নিউমার্কেট এলাকা। ফুটপাত দখলের পর বেচাকেনার পসরা সড়কেও নেমে এসেছে। তাতে যানজট দেখা দিচ্ছে। নিউমার্কেট, ঢাকা, ৩ এপ্রিলজ্বালানি তেল নিতে ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন এখনো দেখা যাচ্ছে। পরীবাগ, ঢাকা, ৩ এপ্রিলশীত কাটছে, তাতে বৈদ্যুতিক পাখার চাহিদা বাড়ছে। তামার টেবিল, সিলিং ও এগজোস্ট ফ্যান তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এক ব্যবসায়ী। দেড় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব ফ্যান। লালবাগ, ঢাকা, ৩ এপ্রিলশ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে পাটবোঝাই করে ঝুঁকি নিয়ে হাটের পথে। গজঘণ্টা, গঙ্গাচড়া, রংপুর, ৩ এপ্রিলছোট ছোট সেচপাম্প সারিবদ্ধভাবে লাগিয়ে হাওর থেকে পানিনিষ্কাশনের চেষ্টা। ইনসানপুর, হালির হাওর, জামালগঞ্জ, সুনামগঞ্জ, ৩ এপ্রিলকয়েক দিন পর রোদ উঠেছে। চরে বৃষ্টিতে ভিজে যাওয়া রসুন শুকানো হচ্ছে সেই রোদে। জয়দেব, গঙ্গাচড়া, রংপুর, ৩ এপ্রিলদূরগ্রামের পেপার মিলের কালো ধোঁয়া প্রকৃতিতে মিশে যাচ্ছে। এতে তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি। এরুইল গ্রাম, কাহালু, বগুড়া, ৩ মার্চচৈত্রের খরতাপ থেকে রেহাই পেতে মাথায় গামছা জড়িয়ে সাইকেল চালাচ্ছেন চালকেরা। রেলস্টেশন এলাকা, রাজশাহী, ৩ এপ্রিলশুক্রবার ছুটির দিনে স্থানীয় ছয়টি বিয়ের অনুষ্ঠানে বরকে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে ছয়টি ব্যক্তিগত গাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ৩ এপ্রিলবারুহাঁস মেলা স্থানীয়ভাবে ভদ্রাবতী মেলা বা ভাদাই মেলা হিসেবে পরিচিত। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে ভদ্রাবতী নদীর পাড়ে আয়োজিত এ মেলা জমজমাট হয়ে উঠেছে। বারুহাঁস এলাকা, তাড়াশ, সিরাজগঞ্জ, ৩ এপ্রিলগাছের ডালে কাঠবিড়ালির লুকোচুরি। রমনা পার্ক, ঢাকা, ৩ এপ্রিলপয়লা বৈশাখের শোভাযাত্রা উপলক্ষে তৈরি করা রংবেরঙের মুখোশ রোদে শুকানো হয়েছে। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩ এপ্রিল

Visit rouesnews.click for more information.

Read full story at source