একনজরে ৬০টি শূন্যস্থান পূরণ

· Prothom Alo

গণিত: শূন্যস্থান পূরণ করো

প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, ১৫ এপ্রিল পরীক্ষা শুরু হবে। গণিত বিষয়ে ২ নম্বর প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণের ওপর। ১০টি প্রশ্ন থাকবে, সব কটির উত্তর করতে হবে। নম্বর থাকবে ১ করে মোট ১০।

Visit sport-tr.bet for more information.

১. গুণ হলো — এর সংক্ষিপ্ত রূপ।

২. ১ রিমে ৫০০ তা কাগজ হলে, ৭ রিমে — তা কাগজ।

৩. গুণের বিপরীত প্রক্রিয়াটি হলো —।

৪. ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে —।

৫. ভাজক ১০, ভাগফল ১০ ও ভাগশেষ ১ হলে, ভাজ্য —।

৬. পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার 

পার্থক্য —।

৭. ১৯–এর ৩ গুণ অপেক্ষা ৫ বড় সংখ্যাটি 

হলো —।

৮. প্রতিটি সংখ্যাই — প্রতীক দ্বারা গঠিত।

৯. একাধিক মৌলিক সংখ্যার গসাগু —।

১০. মৌলিক সংখ্যার —টি গুণনীয়ক থাকে।

১১. অপ্রকৃত ভগ্নাংশের মান — অপেক্ষা বড়।

১২. প্রকৃত ভগ্নাংশের মান ১–এর চেয়ে —।

১৩. সাধারণ মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে — পড়া হয়।

১৪. ০.৬৫ টাকা দামে ৩২টি চকলেটের দাম — টাকা।

১৫. ১ থেকে ১০ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর 

গড় —।

১৬. ২৫০ টাকার ১৬% হলো — টাকা।

১৭. ৭০০ টাকার ৬% হারে ৩ বছরের মুনাফা — টাকা।

১৮. বর্গের বাহুগুলো পরস্পর —।

১৯. ট্রাপিজিয়ামের চার কোণের সমষ্টি —।

২০. ব্যাস হলো বৃত্তের বৃহত্তম —।

২১. ১ মেট্রিক টন = — কুইন্টাল।

২২. বর্গের ক্ষেত্রফল ৬৪ বর্গসেমি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য — সেমি।

২৩. বাংলা — টি মাস ৩১ দিনে হয়।

২৪. জনসংখ্যার ঘনত্ব = — আয়তন।

২৫. প্রিন্টার একটি — ডিভাইস।

২৬. ৫ দশক = — বছর।

২৭. বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলে —।

২৮. ৩৫% লাভে বিক্রয়মূল্য ২৪৩ টাকা হলে, ক্রয়মূল্য — টাকা।

২৯. ৩টি রাশির গড় ১৫ হলে, রাশি তিনটির সমষ্টি —।

৩০. ০.০০১×১০০= —।

৩১. একটি খেলনার দাম ২৮০ টাকা হলে, এরূপ ৩৭০টি খেলনার দাম — কত টাকা।

৩২. বারবার বিয়োগ করার প্রক্রিয়া হচ্ছে —।

৩৩. — সব সময় ভাজক অপেক্ষা ছোট হয়।

৩৪. ১ ডজন ডিমের দাম ১০৮ টাকা হলে, একটি ডিমের দাম —টাকা।

৩৫. বন্ধনীর ক্ষেত্রে প্রথম —বন্ধনীর কাজ করতে হয়।

৩৬. ১ হালি ডিমের দাম ৪৮ টাকা হলে, ২টি ডিমের দাম —টাকা।

৩৭. বৃহত্তম সংখ্যা প্রতীক —।

৩৮. অজানা সংখ্যার জন্য আমরা — প্রতীক ব্যবহার করতে পারি।

৩৯. ক + ৫ = ১০ বাক্যটিতে ক এর মান —। 

৪০. গুণনীয়কের অপর নাম —।

৪১. মৌলিক সংখ্যাগুলোর লসাগু এদের — সমান।

৪২. ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার ক্ষেত্রে — কে লব দ্বারা গুণ করতে হয়।

৪৩. ১টি কলার দাম ৫.৫ টাকা। ১৫টি কলার দাম — টাকা।

৪৪. ১ থেকে ২৫ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় —।

৪৫. ১৫টি রাশির গড় ১৬ হলে, রাশিগুলোর সমষ্টি—।

৪৬. বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য—হলে ক্ষতি হয়।

৪৭. বার্ষিক ৭% মুনাফায় ৫৭৫০ টাকার ৪ বছরের মুনাফা — টাকা।

৪৮. চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে — বলে।

৪৯. বর্গের চার কোণের সমষ্টি — ডিগ্রি।

৫০. রম্বসের কর্ণদ্বয় পরস্পরের ওপর —।

৫১. যে আয়তের চারটি বাহু — তাকে বর্গ বলে।

৫২. বর্গ একধরনের — যার প্রতিটি কোণ
এক সমকোণ।

৫৩. ২০ কুইন্টাল সমান — কেজি।

৫৪. তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক —।

৫৫. ত্রিভুজের ভূমি ৪০ সেমি ও উচ্চতা ১৫ সেমি হলে ক্ষেত্রফল — বর্গ সেমি।

৫৬. বর্গের প্রতিটি বাহু পরস্পর —।

৫৭. ১ ঘণ্টা সমান — সেকেন্ড। 

৫৮. আয়তলেখ অঙ্কনে আয়তক্ষেত্রগুলোর পরস্পরের মাঝে কোনো — থাকে না।

৫৯. ক্ষুদ্র ব্যবসার কাজে ব্যবহার করা হয় — ক্যালকুলেটর।

৬০. কম্পিউটার হলো একটি — যন্ত্র।

সঠিক উত্তর

১. যোগ, ২. ৩৫০০, ৩. ভাগ, ৪. ছোট, 

৫. ভাজ্য ১০১, ৬. ৮৯৯৯৯, ৭. ৬২, 

৮. সংখ্যা, ৯. ১, ১০. ২, ১১. ১, ১২. ছোট, ১৩, সমস্ত, ১৪. ২০.৮ টাকা, ১৫. ৬, ১৬. ৪০, ১৭. ১২৬ টাকা, ১৮. সমান, ১৯. ৩৬০°, 

২০. জ্যা, ২১. ১০ কুইন্টাল, ২২. ৮ সেমি, 

২৩. ৫টি, ২৪. মোট জনসংখ্যা, ২৫. আউটপুট, ২৬. ৫০, ২৭. পরিধি, ২৮. ১৮০, ২৯. ৪৫, ৩০. ০.১, ৩১. ১০৩৬০০ টাকা, ৩২. ভাগ, ৩৩. ভাগশেষ, ৩৪. ৯, ৩৫. প্রথম, 

৩৬. ২৪, ৩৭. ৯, ৩৮. অক্ষর, ৩৯. ৫, 

৪০. উৎপাদক, ৪১. গুণফলের, ৪২. লব, 

৪৩. ৮২.৫, ৪৪. ১৩, ৪৫. ২৪০, ৪৬. বেশি, ৪৭. ১৬১০, ৪৮. চতুর্ভুজ, ৪৯. ৩৬০, 

৫০. লম্ব, ৫১. সমান, ৫২. রম্বস, ৫৩. ২০০০ কেজি, ৫৪. লিটার, ৫৫. ৩০০ বর্গসেমি, 

৫৬. সমান, ৫৭. ৩৬০০, ৫৮. ফাঁক, 

৫৯. সাধারণ, ৬০. ইলেকট্রনিক।

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

Read full story at source