শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ব্র্যাকনেটের সঙ্গে আইইউবিএটির সমঝোতা স্মারক সই
· Prothom Alo

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিটি) শিল্প-শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ব্র্যাকনেট লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চুক্তিতে স্বাক্ষর করেন আইইউবিএটির রেজিস্ট্রার অধ্যাপক মো. মমতাজুর রহমান এবং ব্র্যাকনেটের হেড অব অপারেশনস আরিফ হোসেন।
Visit moryak.biz for more information.
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির অধ্যাপক আবদুর রব, ট্রেজারার ও ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) অধ্যাপক সেলিনা নার্গিস, সিইএটি অনুষদের ডিন অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অধ্যাপক উৎপল কান্তি দাস, চেয়ারম্যান কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সজল সাহা এবং প্লেসমেন্ট ও অ্যালামনাই অফিসের পরিচালক এ কে এম শরফুদ্দিন। ব্র্যাকনেটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (আইসিটি সেলস) মো. ইউসুফ আলী ইমন, আফরিন কাওসার, লিড এইচআর এবং হেড অব ট্রান্সমিশন সাইফুল আরেফিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকেরা।