কোচেলা ভ্যালিতে গাইছেন না মানন
· Prothom Alo

যুক্তরাষ্ট্রের কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে গাইবে কে–পপ গার্ল গ্রুপ ক্যাটস আই, তবে গ্রুপের সদস্য মাননকে মঞ্চে দেখা যাবে না।
Visit freshyourfeel.org for more information.
কোরিয়া হেরাল্ডের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার হাইব জানিয়েছে, তিনি এখনো বিরতিতে রয়েছেন।
ফেব্রুয়ারি থেকে বিরতিতে আছেন মানন। বিরতির মধ্যে ইনস্টাগ্রাম থেকে ক্যাটস আইয়ের নাম সরিয়ে নিয়েছেন তিনি। এর পর থেকে গুঞ্জন ছড়িয়েছে, তিনি ক্যাটস আই ছাড়ছেন। এর মধ্যে কোচেলা ভ্যালিতেও ক্যাটস আইয়ের সঙ্গে থাকছেন না তিনি।
তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মানন।
এর আগে উইভার্সে ভক্তদের উদ্দেশে মানন লিখেছেন, ‘আমার প্রতি তোমাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। এই সময়ে সবাই যে ধৈর্য ও সহমর্মিতা দেখিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ।’
মানন কি সত্যিই ক্যাটস আই ছাড়ছেনমানন লিখেছেন, ‘হাইব ও গেফেন রেকর্ডসের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছি। শিগগিরই বিস্তারিত জানাব।’
শুক্রবার নতুন সিঙ্গেল ‘পিঙ্কি আপ’ প্রকাশ করবে ক্যাটস আই। কোচেলায় অভিষেক মঞ্চেই প্রথমবার গানটি পরিবেশনের কথা রয়েছে গ্রুপটির।