শাড়ির মডার্ন গ্ল্যাম লুকে সাদিয়া আয়মান
· Prothom Alo

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মানের সুন্দর অভিনয়ের পাশাপাশি অনুরাগীরা তাঁর অসাধারণ ফ্যাশন সেন্সেরও তারিফ করেন। ছিমছাম সাজপোশাকেই বেশির ভাগ সময় ফ্রেমবন্দী হন অভিনেত্রী। তবে সম্প্রতি শেয়ার করা শাড়ির ছবিগুলো যেন সব লুক থেকে আলাদা। অন্যরকম চার্ম নিয়ে ফ্রেমে ধরা দিয়েছেন সুন্দরী । ছবির গল্পে রইল বিস্তারিত ...
Visit chickenroadslot.lat for more information.
সফট পেস্তা–গোল্ড টোনের শাড়িতে রাজকীয় আবহ ফুটে উঠেছে।মনোক্রম শাড়ির বর্ডারে সূক্ষ্ম জরি ও সিকুইনের টোন অন টোন এমব্রয়ডারি। জমিনে মিনিমাল ফ্লোরাল কাজ—সব মিলিয়ে লুকে ফুটে উঠেছে ক্ল্যাসি ও পরিমিত গ্ল্যাম।এই শাড়ির সঙ্গে ফুল স্লিভ শিয়ার ফেব্রিক ব্লাউজ পরেছেন সুন্দরী।ব্লাউজের টিল বেজের ওপর ভারি গোল্ড এমব্রয়ডারির নিখুঁত কাজ অপূর্ব কনট্রাস্টে তৈরি করেছে।নেকলাইনের এলিগ্যান্ট কাট সাদিয়ার পরা চোকার নেকপিসকে ফুটিয়ে তুলেছে নিখুঁতভাবে। সঙ্গে নিয়েছেন গোল্ড টোনের স্ট্রাকচার্ড ক্লাচ ব্যাগ ।গোলাপি ও সাদা স্টোনের ফ্লোরাল নকশার চোকার, ম্যাচিং দুল বেছে নিয়েছেন তিনি। চোখে সফট টোনের আইশ্যাডো আর কাজল–আইলাইনারে সেজেছেন তিনি। ঠোঁটে রোজ–পিঙ্ক লিপকালার। চুল রাখা হয়েছে সফট কার্ল স্টাইলে।এই সফট গ্ল্যাম সাজে মেকওভার ফিটনেস বাই ফারহানা চৈতীতে ভরসা রেখেছেন সাদিয়া।দুই হাতে আংটি পরেছেন ডায়মন্ড রিং। সব মিলিয়ে সাদিয়া আয়মানের এই সাজ পারফেক্ট ওয়েডিং বা ফেস্টিভ ইভেন্ট লুক হিসেবে অনুপ্রেরণা হতে পারে।