ফরিদপুরে গরুচোরদের ট্রাক পুড়িয়ে দিলেন গ্রামবাসী

· Prothom Alo

ফরিদপুরের সালথায় গরু চুরি করার জন্য আনা একটি ট্রাক পুড়িয়ে দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে গরু চুরি করতে আসা চোরেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Visit amunra.qpon for more information.

এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকজন চোর ওই গ্রামের রণগোপালের বাড়ির গোয়ালঘরে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করেন। এ ঘটনায় আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে অবস্থা বেগতিক দেখে চোরেরা পালিয়ে যায়। এ সময় গরু চুরির জন্য নিয়ে আসা ট্রাকটি উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর খান বলেন, এলাকার লোকজন চলে এলে চোরেরা দিগ্‌বিদিক ছুটে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে রেখে যাওয়া ট্রাকটি শতাধিক গ্রামবাসী পুড়িয়ে দেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Read full story at source