বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় সড়কে মৃত্যুর মিছিল বাড়ছে, নেই আইনের কঠোর প্রয়োগ
· Prothom Alo

ঈদ বা যেকোনো উৎসব এলেই সড়কে গাড়ির চালকেরা বেপরোয়া হয়ে যান। পাল্লা দিয়ে গাড়ি চালানো কিংবা সড়কে দায়িত্বে অবহেলার কারণে প্রতিদিন মানুষ মারা যাচ্ছেন, পঙ্গুত্ব বরণ করছেন অসংখ্য মানুষ। বাংলাদেশ পুলিশের এক গবেষণা বলছে, সবচেয়ে বেশি, ৪২ শতাংশ দুর্ঘটনা ঘটে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে। আর ২৯ শতাংশ দুর্ঘটনা ঘটে সড়ক খারাপ থাকায়। অন্যদিকে সড়ক পরিবহন আইন ২০১৮–এর ১০৫ ধারায় বেপরোয়া বা অবহেলাজনিত গাড়ি চালানোয় মৃত্যু বা গুরুতর আহত হলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও আইনের ফাঁক দিয়ে দোষী ব্যক্তিরা বেরিয়ে যান, প্রকৃত অপরাধীরা শাস্তি পান না। তাই প্রশ্ন উঠেছে সড়ক পরিবহন আইন সংশোধনের। আর এ নিয়েই প্রথম আলোর ‘নির্বাচিত খবর’–এর বিশ্লেষণ দেখুন ভিডিওতে…
Visit umafrika.club for more information.