নেইমার গোল করে ভিনির মতো নেচে সমালোচকদের মুখ বন্ধ করলেন

· Prothom Alo

অবশেষে ভিলা বেলমিরোতে যেন স্বস্তি নামল। নেইমার যে গোল পেয়েছেন, সেটাও একটি নয় দুটি। তাঁর জোড়া গোলে গতকাল রাতে ব্রাজিলের শীর্ষ লিগ ব্রাসিলেইরো সিরি আ–তে ভাস্কো দা গামাকে ২–১ গোলে হারিয়েছে সান্তোস। চার ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ১৩তম সান্তোসের লিগে এটা প্রথম জয়। দলকে জিতিয়ে সমালোচকদের কড়া জবাবও দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

Visit lebandit.lat for more information.

ঘরের মাঠে ম্যাচের ২৫ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন নেইমার। দারুণ ফিনিশিংয়ে করা এই গোলের পর গ্যালারির উদ্দেশে চুপ থাকার ইশারা করেন তিনি এবং পরবর্তী সময় কর্নার ফ্ল্যাগের কাছে বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিয়ুসের মতো উদ্‌যাপনও করেন। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো প্লে-অফে বেনফিকার বিপক্ষে দুই লেগেই গোল করার পর এভাবে উদ্‌যাপন করেছিলেন ভিনি। ম্যাচের ৪৩ মিনিটে সমতা ফেরায় ভাস্কো দা গামা। কিন্তু ৬১ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে দলকে জয় এনে দেন নেইমাার।

দুই মাসের বেশি সময় পর অস্ত্রোপচার ও পুনর্বাসন শেষ করে ১৬ ফেব্রুয়ারি মাঠে নামেন নেইমার। সেটি ছিল ২০২৬ সালে নেইমারের প্রথম ম্যাচ। ভেলো ক্লাবের বিপক্ষে গোল না পেলেও একটি অ্যাসিস্টে দলের জয়ে অবদান রাখেন। সেদিন নেইমাররা জিতেছিল ৬–০ গোলে। তবে পরের ম্যাচেই মুদ্রার উল্টো দেখেন নেইমার।

দুই মাসের বেশি সময় পর মাঠে ফিরলেন নেইমার

নভোরিজোন্তিনোর কাছে ২–১ গোলে হেরে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেয় সান্তোস। এর মধ্যে নেইমারকে ঘিরে শোনা যায় নানা গুঞ্জনও। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে নেইমারকে বিবেচনা না করার বিষয়টিও সামনে আসে। তবে সব সমালোচনা ও অবহেলার জবাব নেইমার দিলেন গোল করে।

সান্তোসের জার্সিতে চুমু খাচ্ছেন নেইমার

ম্যাচ শেষে ব্রাজিলের ক্রীড়া চ্যানেল স্পোরটিভিকে নেইমার বলেন, ‘গত সপ্তাহে তারা বলছিল, আমি নাকি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ আমি দুই গোল করেছি এবং এটাই দরকার। এটাই ফুটবল। একদিন আপনি খারাপ, বা অবসর নেওয়ার মতো খেলোয়াড়। পরের দিনই মানুষ আবার বলবে, আপনাকে বিশ্বকাপে যেতেই হবে।’

নেইমার আরও বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করতে পরিশ্রম করছি, সেরা ছন্দে ফিরতে চাই। এ বছর এটি ছিল আমার তৃতীয় ম্যাচ, আর পুরো ৯০ মিনিট খেলেছি মাত্র দ্বিতীয়বার। শেষ দিকে একটু পেশিতে টান ধরেছিল, তবে এটাও প্রক্রিয়ারই অংশ।’

‘নেইমার বা ভিনি ৯০ শতাংশ ফিট থাকলেও আমি অন্য কাউকে ডাকব’: আনচেলত্তি

ভিনিসিয়ুসের মতো উদ্‌যাপন নিয়ে নেইমার বলেছেন, ‘আমার উদ্‌যাপনটা ছিল ভিনির জন্য। পর্তুগালে যখন সে বর্ণবাদের শিকার হয়েছিল, তখন আমি তাকে বলেছিলাম, “আবার গোল করলে একইভাবে উদ্‌যাপন করবে। কারণ, আমিও ঠিক একইভাবে উদ্‌যাপন করব।”’

Read full story at source