বস্ত্র অধিদপ্তরের ১০ম গ্রেডের পদে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ পিএসসির
· Prothom Alo

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের ১০ম গ্রেডের ‘ফটো টেকনিশিয়ান’ পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি ও নির্দেশাবলি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়।
Visit truewildgame.online for more information.
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা ২০০ নম্বরের হবে। এর মধ্য বাংলা-৫০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা-৬০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়কাল ৪ ঘণ্টা। সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা এ–জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।
নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্তপরীক্ষার বিস্তারিত তথ্য—
পদের নাম: ফটো টেকনিশিয়ান (১০ম গ্রেড)
পরীক্ষার তারিখ: ১৩ মে ২০২৬
সময়: সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ব্যতিত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, পদ ১৯