মার্কিন সেনাবাহিনীকে ড্রোন সরবরাহের অনলাইন মার্কেটপ্লেস তৈরিতে সহায়তা করছে অ্যামাজন
· Prothom Alo

আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযানের ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে তাল মেলাতে মার্কিন সেনাবাহিনী এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। সামরিক সরঞ্জাম সংগ্রহের দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়াকে সহজ করতে পেন্টাগন এখন ই–কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে হাত মিলিয়েছে। নতুন এই উদ্যোগের আওতায় মার্কিন সেনাবাহিনীর জন্য একটি অনলাইন মার্কেটপ্লেস তৈরি করছে অ্যামাজনের ক্লাউড ইউনিট—অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও আর্মি এন্টারপ্রাইজ ক্লাউড ম্যানেজমেন্ট এজেন্সি। এই ডিজিটাল প্ল্যাটফর্মটি মূলত সৈন্যদের হাতে দ্রুততম সময়ে সর্বাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নকশা করা হয়েছে।
ইউএএস মার্কেটপ্লেসটি মার্কিন সেনাদের বিভিন্ন ইউনিট, সরকারি অংশীদার ও মিত্রদেশগুলোকে একটি মাত্র পোর্টালের মাধ্যমে যাচাইকৃত ড্রোন সিস্টেম কেনার সুযোগ দেবে। অ্যামাজনের সাধারণ ওয়েবসাইটের মতোই এখানে বিভিন্ন ড্রোন ডিভাইসের তুলনা করা, সরাসরি অর্ডার দেওয়া ও ব্যবহারের পর ফিডব্যাক বা রেটিং দেওয়ার সুবিধা থাকবে। সেনাবাহিনী এই উদ্যোগকে প্রথাগত অস্ত্র সংগ্রহের সেকেলে পদ্ধতির চেয়ে একটি বড় বিবর্তন হিসেবে দেখছে। তাদের মতে, এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ ক্ষুদ্র ও মাঝারি প্রতিরক্ষা উদ্ভাবকদের জন্য সুযোগ তৈরি করবে, যা ড্রোনের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।
Visit likesport.biz for more information.
পেন্টাগনের সঙ্গে চুক্তির পর ৪৮ ঘণ্টায় ১৫ লাখ গ্রাহক হারানোর দাবি, চাপে ওপেনএআইমার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম সংগ্রহ–বিষয়ক প্রধান ব্রেন্ট ইনগ্রাম বলেন, ‘প্রতিরক্ষাশিল্পে প্রবেশের বাধা কমিয়ে ও বৃহত্তর উদ্ভাবকদের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা একটি আরও শক্তিশালী ও দ্রুত সাড়া দিতে সক্ষম প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলছি। আমাদের বাহিনীকে সুসজ্জিত করা ও শত্রুদের প্রতিহত করার জন্য এটি অপরিহার্য।’ অন্যদিকে সেনাবাহিনীর ইউএএস প্রকল্পের ব্যবস্থাপক কর্নেল ড্যানিয়েল মেদাগ্লিয়া বলেন, ‘প্রতিযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে আমরা নিশ্চিত করছি, সৈন্যরা তাঁদের মিশনের প্রয়োজনীয়তা মেটাতে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারছেন। এই কৌশলের মূল লক্ষ্য হলো, সঠিক সক্ষমতা, সঠিক স্কেলে ও দ্রুতগতিতে পৌঁছে দেওয়া।’
পেন্টাগনের সঙ্গে চুক্তির প্রতিবাদে পদত্যাগ করলেন ওপেনএআইয়ের হার্ডওয়্যার বিভাগের প্রধানসাধারণত একটি নতুন যুদ্ধ প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে আমলাতন্ত্রের বহু স্তর পার করতে হয়। এ ছাড়া মার্কিন কংগ্রেসের বাজেট বরাদ্দের ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাব থাকে। অ্যামাজন–চালিত এই নতুন মার্কেটপ্লেস মূলত এই পুরোনো আমলাতান্ত্রিক সমস্যা কাটিয়ে উঠে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পথ প্রশস্ত করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া